নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
এস এম মোমিনুর রহমান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।