বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুর পৌরবাসীকে সোহেল রানা খানের ঈদের শুভেচ্ছা, মেয়র প্রার্থিতাকে ঘিরে আলোচনা

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব মো.সোহেল রানা খান।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।

স্থানীয়দের কাছে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মানবসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত সোহেল রানা খান ইতোমধ্যে পৌর এলাকায় একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে।

তিনি বলেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা সোহেল রানা খান পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ‘পৌর পিতা’ নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতে চান এবং সবসময় পৌরবাসীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD