নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক-এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই এই পবিত্র দিনে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শেখ মো. সুমন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের অনুরোধ জানান।