বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুবদল নেতা নাহিদ শাহরিয়ার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তাদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত তাৎপর্য বহন করে।
নাহিদ শাহরিয়ার সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে তিনি ৫২ নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।