বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাতুল আহমেদ ভূইয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে আসে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের আহ্বান নিয়ে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। সকল ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাতুল আহমেদ ভূইয়া বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।

শেষে তিনি টঙ্গীবাসীর সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD