নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই ঈদের পূর্ণতা অর্জিত হয়।
রোহানুজ্জামান শুক্কুর দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
সবশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।