বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব আয়োজন করেছে গ্লোবাল কিডস স্কুল।

আজ শুক্রবার সকালে স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী’র সভাপতিত্বে এবং মুহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নিচে স্থাপিত স্কুল প্রাঙ্গণে মানবিক ও ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয় বর্ণিল মেহেদী উৎসব। ছোট্ট শিশুদের হাতে মেহেদীর রঙ লেগে ওঠে আনন্দের ছোঁয়া, যা শুধু বাহ্যিক সাজ নয় তাদের হৃদয়ে বয়ে আনে উৎসবের নির্মল আনন্দ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ সবসময় সমানভাবে আসে না। তবে এমন উদ্যোগ তাদের জীবনে সামান্য হলেও সুখের পরশ বয়ে আনে। ভালোবাসা, যত্ন ও মানবিকতার এই প্রয়াস শিশুদের মুখে ফুটিয়ে তোলে অমূল্য হাসি।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম খান রাসেল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ ও সাংবাদিক মো. আরিফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। সীমিত সামর্থ্যের মধ্যেও গ্লোবাল কিডস স্কুল যেভাবে পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD