বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে অংশ নিলেন সমাজসেবক সাখাওয়াত হোসেন, দিলেন আর্থিক সহায়তা

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : 

গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের সরল এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন।

রোববার সন্ধ্যায় সরল এলাকায় অনুষ্ঠিত শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ ও ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরল মন্দির কমিটির সভাপতি শ্রী সুকেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার দাস, শ্রী নিখিল চন্দ্র দাস, শ্রী সুভাষ চন্দ্র দাস ও শ্রী রঞ্জিত চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD