বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

তেলের মাপে গড়মিল, বগুড়ায় তিন পাম্পে বিএসটিআইয়ের অভিযান

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি : 

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের পাম্পগুলোতে অভিযান চালিয়েছে বিএসটিআই।

মঙ্গলবার (২৪ মার্চ) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে শহরের তিনটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনের তেলের পরিমাপ এবং মজুদ পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, শহরের তিনমাথা রেলগেট এলাকার মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ, মেসার্স নিরালা ফিলিং স্টেশন এবং ছিলিমপুর এলাকার মেসার্স বগুড়া ফিলিং স্টেশন।

​বিএসটিআই সূত্র জানায়, অভিযানে এই তিনটি প্রতিষ্ঠানের জ্বালানি তেলের পরিমাপ যাচাই করে তা গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া গেছে। এছাড়া পাম্পগুলোর স্টোরেজ ট্যাংকে তেলের মজুদ পরীক্ষা করা হয়। পর্যাপ্ত মজুদ থাকা সাপেক্ষে গ্রাহকদের কাছে সঠিকভাবে তেল বিক্রয় ও বিতরণের জন্য পাম্প কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. তুষার সাহা।

​বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, ভোক্তা সাধারণের সঠিক পরিমাপে জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD