বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বকশিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরের বকশিগঞ্জে এক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পাখিমারা খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথি সরকার রাসেল বলেন, তরুণরাই আগামীর শক্তি ও বকশিগঞ্জের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের যে চিত্র দেখা গেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুন্দর, শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে সকল খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD