স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে স্বাধীনতার তাৎপর্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
তিনি বলেন,স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি।
আলোচনা সভা শেষে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।