বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : 

কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক কার্যপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরের লঞ্চঘাট রোডস্থ ফুড সিটি রেস্টুরেন্টে সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার বার্তা পত্রিকার হোমনা প্রতিনিধি সাংবাদিক মোঃ মুরশিদ আলমের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি দেলোয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদ্য সাবেক সভাপতি দৈনিক মানবজমিন ও এশিয়ান টেলিভিশনের হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার, দৈনিক সংবাদ পত্রিকার হোমনা প্রতিনিধি মোঃ আবুল কাশেম ভূঁইয়া, সাংবাদিক মোঃ মুকবল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ শফিকুল ইসলাম মুন্না, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সাইদুর রহমান, মোঃ জয়নাল, মোঃ আনিসসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তৃণমূল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সংগঠনটি দেশব্যাপী নির্যাতিত ও নিপীড়িত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর ডাকে সাড়া দিয়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৬ উদযাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD