মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে আন্ডারপাস নির্মাণের দাবি

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা)-এর সামনে ব্যস্ত সড়কে নিরাপদ পারাপারের দাবিতে আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ নির্মাণের আবেদন জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, মাদ্রাসাটিতে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছে। পাশাপাশি আশেপাশের এলাকায় বসবাস করছেন প্রায় ৫০ হাজার মানুষ। প্রতিদিন এসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কটি পারাপার করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে কোনো নিরাপদ পারাপার ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও বয়স্কদের জন্য সড়কটি পার হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। প্রায় প্রতি মাসেই একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, লিফট সুবিধাসহ একটি আধুনিক আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে হাজার হাজার মানুষ নিরাপদে সড়ক পারাপার করতে পারবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ বিষয়ে বালাদিল আমিন আবাসনের গ্রীন টাওয়ারের মালিক দেলোয়ার শেখ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে দ্রুত একটি আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD