মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

চৈত্র সংক্রান্তির আবহে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে গাজীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় প্রায় ৯০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি নানান পণ্যসামগ্রী স্থান পেয়েছে। দেশীয় হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পিঠা-পুলি, খেলনা ও পোশাকসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

উদ্বোধনী বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় এবং নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরের প্রেরণায় মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করতে কাজ চলছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে পরদিন সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড ‘এশেজ’-এর কনসার্টসহ সপ্তাহজুড়ে বিভিন্ন আয়োজন থাকবে। এতে সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধন শেষে অতিথিরা সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষকে ঘিরে এ ধরনের আয়োজন শুধু আনন্দ-উৎসব নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে ধারণ ও লালন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

পুরনো বছরের সব গ্লানি পেছনে ফেলে নতুন আশা, আনন্দ ও সংস্কৃতির আবহে গাজীপুরবাসী বরণ করতে প্রস্তুত বাংলা নববর্ষ ১৪৩৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD