মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে অসহায় ও পথশিশুদের সঙ্গে পান্তা-ইলিশে নববর্ষ উদযাপন

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে গ্লোবাল কিডস স্কুল। পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে খোলা আকাশের নিচে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে পথশিশুদের অংশগ্রহণে পান্তা-ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হয়।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, “যতদিন এই মানবিক স্কুলের কার্যক্রম চলবে, আমি সবসময় তাদের পাশে থাকবো।” তিনি এমন উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল হক প্রধান সুবেল, সাংবাদিক মো. আরিফ চৌধুরী, সমাজসেবিকা সকিনা আক্তার, শিক্ষিকা খাদিজা আক্তার মৌমি ও সুমি ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং পথশিশুরা আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনে অংশ নেয়। আয়োজকদের মতে, এমন উদ্যোগ পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD