মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে বিএনপি’র উদ্যোগে পান্তা-ইলিশে নববর্ষ উদযাপন

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে পান্তা-ইলিশ আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিনের বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.মঞ্জুরুল করিম রনি।

তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজনে অংশগ্রহণকারীরা একসঙ্গে পান্তা-ইলিশ উপভোগ করেন এবং বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD