স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর টঙ্গীতে চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো.শওকত হোসেন সরকারের নির্দেশে চেরাগআলী ও ভাদাম রোডে মাটি ভরাট কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও নিম্নাঞ্চল ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। সংশ্লিষ্টদের মতে, রাস্তার অবকাঠামোগত সমস্যার কারণেই দীর্ঘদিন ধরে এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি এবং ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল সিদ্দীকি।
তিনি জানান, জনদুর্ভোগ লাঘবে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে সড়কের চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রম চালু থাকলে চেরাগআলী এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে।