স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাতে
টঙ্গী পশ্চিম থানার এসআই এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ সালমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
একই দিনে এসআই মামুনূর রশীদের নেতৃত্বে আরেকটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ মো. শেখ ফরিদ সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার সোহেলের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি চুরি মামলাও রয়েছে।
এছাড়াও এএসআই শহীদুলের নেতৃত্বে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে ২৫ পিস হেরোইনসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং
সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।