মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে একটি ট্রাংক লরি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি প্রাইভেট কার ও সিএনজির উপর আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সামনে থাকা একাধিক প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD