মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘন্টা রাস্তার উভয় পাশ অবরোধ করে আন্দোলন করে ছাত্র জনতা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, শহীদ হাদীর রক্ত শুকিয়ে গেছে কিন্তু তার হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাছাড়া প্রশাসনের নাকের ডগা দিয়ে হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেলো সেই উত্তর চাই আমরা।

আন্দোলনকারীরা আরোও বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

এসময় প্রশাসনের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত ছাত্র জনতা।

আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ কোনো বক্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD