গাজীপুর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে চূড়ান্তভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৮ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তরে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দিনভর প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক প্রার্থী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা শেষে কয়েকজন প্রার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গাজীপুর–২ আসনটি বরাবরই নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ফলে এ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন
১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এম. মঞ্জুরুল করিম রনি ২. বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাম্মদ হোসেন আলী ৩. ইসলামী আন্দোলন বাংলাদেশ হানিফ সরকার ৪. স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন সরকার ৫. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মোঃ জিয়াউল কবির ৬. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মামুদ রেজা ৭. গণফ্রন্ট আতিকুল ইসলাম ৮. স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া ৯. ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সরকার তাসলিমা আফরোজ ১০. স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী ১১. জাতীয় পার্টি মোঃ মাহবুব আলম ১২. জাতীয় পার্টি মোহাম্মদ ইস্রাফিল মিয়া ১৩. খেলাফত মজলিশ খন্দকার রুহুল আমিন ১৪. জনতার দল মোহাম্মদ শফিউল ইসলাম ১৫. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মোঃ আব্দুল কাইয়ুম ১৬. এবি পার্টি আব্বাস ইসলাম খান ১৭. জাতীয় নাগরিক পার্টি আলী নাছের খান ১৮. গণঅধিকার পরিষদ মাহফুজুর রহমান খান।