মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শোক বার্তায় রাষ্ট্রপতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD