মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক সভা, এজিএম স্থগিত

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
এজিএমের পরিবর্তে আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোক সভায় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী এবং এ কে এম মহসীন।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD