নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের বকশিগঞ্জে আন নূর মডেল মাদরাসার প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন শিক্ষার্থী আহমদ আফনান। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ফল প্রকাশ করা হয়।
ছেলের এমন সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে বাবা-মা বলেন, আহমদ আফনানের জন্য তাঁদের দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে সমাজের একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হিসেবে ছেলের মায়ের অক্লান্ত পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন শিক্ষার্থীর বাবা দৈনিক মানবকন্ঠ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী। পর্দার আড়াল থেকে নিরলসভাবে সন্তানকে সময় দেওয়া, যত্ন ও সঠিক দিকনির্দেশনার জন্য শতভাগ কৃতিত্বই মায়ের প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও আহমদ আফনানের এই অর্জনের জন্য আন নূর মডেল মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। শিক্ষকমণ্ডলীদের আন্তরিকতা, ভালোবাসা, পরম যত্ন ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমেই একেকজন শিশু শিক্ষার্থী জ্ঞানের উচ্চ শিখরে আরোহন করছে বলে জানান অভিভাবকরা।
শেষে আহমদ আফনানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি আন নূর মডেল মাদরাসার সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করা হয়।