মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুরে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার একাধিক মামলার আসামি মিয়া কসাই

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে ‘মিয়া কসাই’ নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাছা থানায় এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকের এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়ার কক্ষ তল্লাশি চালিয়ে বিছানার নিচ ও আলমারির ভেতর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মিয়া বরিশাল জেলার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানী ঢাকায় একাধিক মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোনো সংঘবদ্ধ অপরাধে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD