মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। ফ্রিজার ভ্যান থেকে মরদেহ নামিয়ে বিশেষ ভ্যানে করে সমাধিস্থলে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শ্রদ্ধা জানান।

এরদিন সকাল ১১টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় তার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে মরদেহ বহন করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে যাত্রা শুরু করে মরদেহবাহী ভ্যান। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়েছিল তার মরদেহ।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা জটিলতায় ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD