মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রবীণ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯০ বছর।

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যের কারণেই এই বর্ষীয়ান নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পথচলায় ১৯৮৮ সালে জাতীয় পার্টির টিকিটে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন। এছাড়া ২০১২ সালের উপ-নির্বাচনেও তিনি টাঙ্গাইল-৫ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তার মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD