মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জন্য সৃষ্টি হচ্ছে নতুন ৩৭৮ পদ

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন পদবির ৩৭৮টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির উদ্যােগ নিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, পুলিশের ৯টি পদবির বিপরীতে ৩৭৮টি পদসংখ্যা সৃষ্টি হচ্ছে। এদের মধ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ৮ জন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৪ জন, টিআই ২ জন, এসআই (নিরস্ত্র) ৫০ জন, এসআই (সশস্ত্র) ১০ জন, টিএসআই ৪ জন, সার্জেন্ট ১০ জন, নায়েক ৪০ জন এবং কনস্টেবল ২৫০ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজীপুর একটি শিল্পঘন ও দ্রুত বর্ধনশীল মহানগরী। জনসংখ্যা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যেই বিভিন্ন পদবির ৩৭৮টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে জনবল সংকট অনেকটাই কাটবে এবং মহানগর এলাকায় পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD