মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর টঙ্গী বাজার ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আলহাজ্ব মো. সুলতান উদ্দিন।

টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. হেলাল খানসহ সদস্য মো. রবিউল ইসলাম রবিন, মো. রুবেল খান, মো. জহির খান, মো. রাসেল, মো. বিপ্লব, মো. আরিফ শেখ, মো. রুবেল মিয়া, মো. ভাসানি, মো. জনি, মো. আবু সাইদসহ অন্যান্যরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বি. এম. শামীম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসা উচিত। তিনি টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে আশা করছি এবং মানবিক সব ধরনের কাজে সহযোগিতা করবো।

বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD