মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুর-২ আসনে বিএনপি নেতা রনির মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর-২ (সদর–টঙ্গী–গাছা ও আংশিক পুবাইল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ ঘোষণা দেন।

এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকারসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়ন বাতিল হওয়ায় বৈধ প্রার্থী হিসেবে মাঠে থাকছেন ১০ জন।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকার, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জনতার দলের মো. শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসেন বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোসেন আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলী নাছের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জিয়াউল কবির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মাসুদ রেজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, জাতীয় পার্টির মো. মাহবুব আলম, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের এক প্রার্থী।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে গাজীপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী রনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ হিসেবে মনোনয়ন বৈধ হওয়া একটি ইতিবাচক বার্তা। এতে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি গাজীপুর-২ আসনের সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতিতে নিজ নিজ অবস্থান থেকে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD