মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনায়ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে ৪৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী। এছাড়া ওয়ার্ড, থানা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি সিরাজুল ইসলাম সাথী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব আমাদের রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD