মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকে রয়েল বেঙ্গল টাইগার

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনাঞ্চলে এ ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে আজ রোববার সকালে বিশেষজ্ঞ দল নিয়ে অভিযান শুরু করবে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ে চোরা শিকারিরা হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বাঘটি খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরের বনাঞ্চলে আটকে রয়েছে বলে জানান তিনি।

বন বিভাগ জানায়, বাঘটির নিরাপত্তা এবং স্থানীয় মানুষের জানমাল রক্ষায় পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে। কোনো উৎসুক জনতা যেন বাঘটির কাছাকাছি যেতে না পারে, সে জন্য কড়া নজরদারি চলছে। শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনাও রয়েছে, যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে নিজে থেকেই ফাঁদ থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে পারে।

বাঘটি উদ্ধারে ঢাকাসহ বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনদের আনা হচ্ছে। রোববার সকালে তারা ঘটনাস্থলে পৌঁছালে মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে। প্রয়োজনে বাঘটিকে অচেতন করতে ট্র্যাঙ্কুলাইজার গান ব্যবহার করা হবে বলে জানায় বন বিভাগ। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে সীমিত সময়ের জন্য অচেতন রেখে ফাঁদ কেটে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, উদ্ধারকালে বাঘটি আহত বা অসুস্থ প্রমাণিত হলে তাকে লোহার খাঁচায় বন্দি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতিও রাখা হয়েছে।

এদিকে বনে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়তে থাকে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে বন কর্মীরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD