মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বকশীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নেতাকর্মীরা মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নেতাকর্মীরা আরও বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো আগামীতেও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নরুল আমিন,বকশীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হাসান মেহেদী, সদস্য সচিব তানজীর আহমেদ সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD