মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

ঢাকা ছাড়লেন পরীমনি!

Reporter Name / ৫৫৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তিনি কাজের বাইরে ছোট এক আনন্দময় মুহূর্ত ভাগ করতে ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে খুশির খবর শেয়ার করেছেন।

শীতের মৌসুমে পিঠা-পার্বণ শুরু হওয়ায়, নিজের গ্রামের বাড়িতে শীতকালীন পিঠা খাওয়ার জন্য শুক্রবার দুপুরে ঢাকা ছাড়েন নায়িকা। পথিমধ্যে গাড়ি থেকে ছবিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

পরীমনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নামছেন। শুভ্র সাদা রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে নায়িকা বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। কিছু ছবিতে হাসিমুখে হাত উঁচিয়ে ভি সাইন দিতে দেখা যায়, আবার কোনো ছবিতে আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন।

ছবিতে তার পরিধান ছিল জিন্স, টি শার্ট ও জ্যাকেট। পেছনের সবুজ গাছপালা ও পরিষ্কার নীল আকাশ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্যাপশনে পরীমনি লিখেছেন, “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD