মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”
সুরভীর আইনজীবী রাশেদ খান জানান, আদালতে উপস্থাপিত জন্মসনদে তার শিশু বয়স প্রমাণিত হয়েছে। পাশাপাশি শিশু আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হওয়ায় বিচারক জামিনের আদেশ দেন।

এর আগে একই দিন দুপুরে ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

সুরভীর আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আইন অনুযায়ী তার মক্কেলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ আইনসঙ্গত নয়, যা আদালতে তুলে ধরা হয়।
গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD