মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদল শাখার যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

এছাড়াও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সহ সভাপতি বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, সদস্য সচিব বায়েজিদ আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন ও সদস্য সচিব আহম্মেদ সায়ুমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD