মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাগরিবের নামাজের পর গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে বড়বাড়ি এলাকায় ক্লাব মিলনায়তনে এ দোয়া আয়োজন করা হয়

দোয়া মাহফিলে গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলার সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, সাংবাদিক আবু সাইদ মৃধা, জসিমউদ্দিন, জাহাঙ্গীর, নুরুল হক, শাকিল আল ফারুকী, তানজিল মাহমুদ হিমেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের অন্যতম পথিকৃৎ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব আজও জাতির জন্য অনুকরণীয়। বারবার নির্যাতন ও কারাবরণ করেও তিনি কখনো গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করেননি।

তারা আরো বলেন,বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের মূল শক্তি ছিল জনগণের প্রতি দায়বদ্ধতা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বাধীনতা রক্ষা। আজকের রাজনীতিতে তার সেই ত্যাগ ও আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাড়ি জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ বড় বাড়ি। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD