মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিরোধিতার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল

Reporter Name / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিরোধিতার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটি ঘোষণার পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর বিরুদ্ধে বিরোধিতা করে বৃহস্পতিবার রাতে মশাল মিছিল বের করে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে নবগঠিত কমিটির নেতাকর্মীরা রাত ৯টার দিকে টঙ্গীর মোক্তার বাড়ি এলাকা থেকে শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আলাউদ্দিন সুমনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আন্দোলন-সংগ্রামের সামনের কাতারে থেকে রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি ও তার সহযোদ্ধারা অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, যারা আজ নবগঠিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আন্দোলন-সংগ্রামে কখনো দেখা যায়নি। এ ধরনের অপচেষ্টা সংগঠনের ঐক্য নষ্ট করতে পারবে না।

সুমন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুর মহানগর বিএনপি ও মহানগর যুবদল যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই কমিটির সুপারিশ ও অনুমোদন দিয়েছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে টঙ্গী পশ্চিম থানা যুবদল ঐক্যবদ্ধভাবে সব আন্দোলন-সংগ্রামে মাঠে থাকবে।

এছাড়া তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে সক্রিয়ভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অনুরোধ করেন।

শান্তি পূর্ণ মিছিল শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD