মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে পুলিশের চেকপোস্টে পাঁচশো পিস ইয়াবাসহ একজন আটক

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১:০০ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) রাতে কামারপাড়া রোডের বিদেশি খিত্তা-২ নং গেটের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটি চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির করার সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির মোহাম্মদ জয়নাল আবেদীন (৪২)। তিনি আকবর আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ গাওয়াইব, থানা দক্ষিণখান, ঢাকা মহানগর। বর্তমানে তিনি তুরাগ থানাধীন মাদ্রাসাগুলি এলাকার বাসা নম্বর ৫৫৩-এ বসবাস করছেন।

পুলিশ আরও জানায়, ইয়াবা উদ্ধারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহিন খান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD