মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

Reporter Name / ৫৪৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর মহানগরের ৫৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এশার নামাজের পর মধুমিতা রেলগেট সংলগ্ন মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী।

এ সময় প্রধান অতিথি সিরাজুল ইসলাম সাথী বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন। তিনি শুধু একটি দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা আজ তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং একই সঙ্গে তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD