মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর প্রেসক্লাব।

গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন, সাংবাদিক খায়রুল ইসলাম, ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম কাঞ্চন, মাহবুব আলম, খোরশেদ আলম, মানিক সরকার মাধব,গোলাম রসুল ডিনার, জিয়া পরিষদ নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম,অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ,আবিদ হোসেন বুলবুল, নাশিদ আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, মনির সরকার, দিল আফরোজা, রওশান আরা নূপুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD