মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে দোয়া মাহফিল

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৩:১১ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাতে টঙ্গীর কলেজ গেট সংলগ্ন সরকার বাড়ি এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সকলকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান,জসিম উদ্দিন ভাট,আসাদুজ্জামান আসাদ,ইদ্রিস আলী, গাজী সালাহউদ্দিন, সরকার শাহনূর ইসলাম রনি, বি.এম শামীম,
যুবদল নেতা সৌমিক সরকার,মোহাম্মদ আলী,রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD