মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১২:০২ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। খিঁচুনি, মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া ও বমির উপসর্গ দেখা দিলে একের পর এক শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়। এতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে টঙ্গীর বিসিক এলাকার মেঘনা রোডে মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কারখানার অপারেটর মোর্শেদা বেগম জানান, কারখানাটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে গত তিন দিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ কারখানার পঞ্চম তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর পরপরই শ্রমিকদের খিঁচুনি শুরু হয় এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, কাজের সময় হঠাৎ শ্রমিকদের মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা দেয়। অনেকেই পড়ে যান। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

ঘটনার পর কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD