মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীর ৫১ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

 

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গী ৫১ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা: সজীব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুল আলম শুক্কুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক,যুবদল নেতা বেলাল খান, ছাত্রদল নেতা মো.আরিফিন সিদ্দিক বুলবুল,মো.মিরাজুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে ওয়ার্ড, থানা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD