গাজীপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভুইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহিন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে হবে।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী রমজান আলী বাবু সঞ্চালনায় দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গাজীপুর–২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।