মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় আল-হেলাল স্কুলের ৫ শিক্ষার্থীর কৃতিত্ব

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে গাজীপুর মহানগরে আয়োজিত বৃত্তি পরীক্ষায় আল-হেলাল স্কুলের পাঁচজন মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে।

গতকাল শনিবার আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সনদপত্র, ক্রেস্ট এবং বৃত্তির অর্থ গ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার সমন্বয় থাকলে যে ভালো ফলাফল অর্জন সম্ভব, এই বৃত্তি তারই প্রমাণ। আমি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD