মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল ও রাশেদুল ইসলাম বাবু, যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী। তিনি জীবনের প্রতিটি সময় দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। স্বামী ও সন্তান হারানোর শোক সত্ত্বেও তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি।
তিনি আরও বলেন, আজ বিএনপি তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে নেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD