মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বকশীগঞ্জে সার গুদাম ও বীজ আলু হিমাগার স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি সার গুদাম এবং বীজ আলু সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ১৬ জানুয়ারি (শুক্রবার) জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. সোহেল রানা আকন্দ এ স্মারকলিপি এম রশিদুজ্জামান মিল্লাতের হাতে তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী ইশতেহারে বকশীগঞ্জ উপজেলায় একটি সার গুদাম এবং একটি বীজ আলু সংরক্ষণের হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী শ্রীবরদী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারি উপজেলার প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি পেশার সঙ্গে জড়িত। এসব উপজেলায় বিপুল পরিমাণ আলু, ভুট্টা, ধান, ইক্ষু, গমসহ নানা ধরনের শাকসবজি উৎপাদন হয়।

বর্তমানে এসব এলাকার প্রায় ১৫ লাখ কৃষককে বীজ ও সার সংগ্রহের জন্য ৫০ থেকে ৯০ কিলোমিটার দূরে জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় যেতে হয়। ফলে সময়মতো কৃষি উপকরণ সংগ্রহে কৃষকদের চরম ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও নতুন সার গুদাম নির্মাণ প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি সুবিধা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ৫টি উপজেলার কেন্দ্রস্থল বকশীগঞ্জ উপজেলায় ২০০০ টন ধারণক্ষমতার একটি সার গুদাম এবং ১০০০ টন ধারণক্ষমতার একটি বীজ আলু সংরক্ষণ হিমাগার স্থাপন জরুরি বলে দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপিতে বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও মৌজায় ১৯৮৪-৮৬ সালে প্রায় ৩ থেকে ৪ একর জমির ওপর নির্মিত একটি সাব-জেলখানা ও হেলিপ্যাড দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি উল্লেখ করা হয়। সরকারি এই পরিত্যক্ত স্থাপনাগুলো কৃষি কাজে ব্যবহার করা হলে পুরো অঞ্চলের কৃষি উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD