মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার সালাউদ্দিন সরকারের

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর-২ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার দুপুরে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ সময় সালাউদ্দিন সরকার বলেন, দলের বৃহত্তর স্বার্থ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি গাজীপুর-২ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন, এতে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হবে এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD