মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যানজটের আশঙ্কায় ২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে যাওয়ার অনুরোধ

Reporter Name / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা রয়েছে।

এ কারণে যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ওইদিন বিমানবন্দর, গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট হতে পারে। তাই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের আগেভাগে রওনা হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান বিমান বাংলাদেশের বিজি-২০২০ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD